সুনামগঞ্জে বাস-অটোরিকশা সং*ঘর্ষে নি*হত ২
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ PM

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সং*ঘর্ষে নি*হত ২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ০৩:০০:৫৯ PM

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সং*ঘর্ষে নি*হত ২

প্রতীকী ছবি


সুনামগঞ্জের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) বেলা দেড়টার দিকে হালুয়ারগাঁওয়ের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে একজন নারী শিক্ষার্থী এবং অপরজন মধ্যবয়সী পুরুষ। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি বাহাদুরপুর থেকে সুনামগঞ্জ শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস হালুয়ারগাঁও মোড়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

জৈন্তা বার্তা/আরআর