চোরাই পথে আনা ভারতীয় মোটরসাইকেলসহ বিজিবি সদস্য জনতার হাতে আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

চোরাই পথে আনা ভারতীয় মোটরসাইকেলসহ বিজিবি সদস্য জনতার হাতে আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ১০:৩২:০৯ পূর্বাহ্ন

চোরাই পথে আনা ভারতীয় মোটরসাইকেলসহ বিজিবি সদস্য জনতার হাতে আটক

চোরাই পথে আনা ভারতীয় মোটরসাইকেলসহ বিজিবি সদস্য জনতার হাতে আটক


সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে  চোরাই পথে আনা ভারতীয় মোটরসাইকেল পাচার করে নেওয়ার পথে এক বিজিবি সদস্যকে মোটরসাইকেলসহ আটক করেছে জনতা। ঘটনা ঘটেছে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরী পাড়া বাজারে।

স্থানীয় সুত্রে জানাযায় মঙ্গলবার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় মোটরসাইকেল এর প্লেট নম্বর দেখে মোটরসাইকেলসহ ন্যান্স নায়েক হাফেজকে বাজারের জনগণ আটক করে দোয়ারাবাজার থানা ও বাশতলা বিওপিকে অবগত করেন। বাশতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সাত্তারের নেতৃত্বে বিজিবি সদস্যরা চৌধুরী পাড়া উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার ও মোটরসাইকেল চোরাকারবারের মুল হোতা ঝুমগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত মনির মিয়ার পুত্র মিছির আলীসহ জড়িতদের মামলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চোরাই কৃত মোটরসাইকেলসহ ন্যান্স নায়েক হাফেজকে বাশতলা বিওপিতে নিয়ে যায়। ন্যান্স নায়েক হাফেজ বলেন আমি ১লাখ ৫০হাজার টাকা দিয়ে মিছির আলীর নিকট থেকে ক্রয় করেছি।আমার ভুল হয়েছে আমার চাকুরির ক্ষতি করবেন না।

বাশতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সাত্তার মুঠোফোনে বলেন, সে গাড়িটি নিজে আনেনি, অন্য একজনের কাছ থেকে কিনেছে। বিষয়টির সতত্যা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১