ছাতকে পিকআপের ধা*ক্কায় শিশুর মৃ*ত্যু
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ AM

ছাতকে পিকআপের ধা*ক্কায় শিশুর মৃ*ত্যু

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০৩:৩৩:৪৪ PM

ছাতকে পিকআপের ধা*ক্কায় শিশুর মৃ*ত্যু


সুনামগঞ্জের ছাতকে পিকআপের ধাক্কায় প্রাণ গেছে আবু সুফিয়ান (৬) নামের এক শিশুর। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় আনিছা রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আবু সুফিয়ান উপজেলার জাউয়া কোনাপাড়া গ্রামের কছির আহমদের ছেলে ও জাউয়া মাদরাসার নূরানী বিভাগের ছাত্র।

জানা যায়, জাউয়াবাজারের আনিছা রাইস মিলের সামনে দাঁড়িয়ে ছিল আবু সুফিয়ান। এ সময় একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বিপ্লব মিয়া পার্কিং করা ডিআই পিকআপ ব্যাকগিয়ারে দিয়ে পেছনের দিকে নেয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে সুফিয়ান। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হজরত আলী বলেন, পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা