ছাতকে নির্মাণকাজে বাধা ও চাঁ*দা দাবির অভিযোগ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ AM

ছাতকে নির্মাণকাজে বাধা ও চাঁ*দা দাবির অভিযোগ

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০৫:৩৬:২৫ PM

ছাতকে নির্মাণকাজে বাধা ও চাঁ*দা দাবির অভিযোগ


সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্যামলী এলাকায় নিটল মোটরস লিমিটেডের নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর সুনামগঞ্জের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাতক পৌর শহরের বাঁশখালা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. আলা উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, নিটল মোটরসের একটি সীমানা প্রাচীরের কাজের টেন্ডার পান পৌর শহরের বাঘবাড়ি গ্রামের মৃত আব্দুল মুক্তাদিরের ছেলে আব্দুল বাকী মুহিতের চাচাতো বোন, যার কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন আব্দুল বাকী মুহিত।

অভিযোগে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে স্থানীয় ছাত্রলীগের পদবীধারী নেতা ও নাশকতার মামলার পলাতক আসামি ইফতি ইসলাম, সোহেল আহমেদসহ ১০-১২ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণকাজে বাধা প্রদান করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় তারা জানান, চাঁদা না দিলে কাজ শুরু করতে দেওয়া হবে না।

এমনকি হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ কারণে অভিযোগকারীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এর আগে এ বিষয়ে আব্দুল বাকী মুহিত বাদী হয়ে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

অভিযোগকারী আলা উদ্দিন বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই জানমালের নিরাপত্তার জন্য পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছি। আমি সুষ্ঠু বিচারের দাবি জানাই।

এ ঘটনায় সাক্ষী হিসেবে নাম উল্লেখ থাকা জলিল, খালেদ, মিলন ও জালাল মিয়া জানান, তদন্ত করলে ঘটনার সত্যতা পাওয়া যাবে এবং তারা সাক্ষ্য দিতে প্রস্তুত আছেন।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন রশিদ মিয়া। তিনি বলেন, কোম্পানির বাউন্ডারির ৪০০ ফুট কাজ তারা পেয়েছেন। এর মধ্যে গ্রামের অনেকের দখলকৃত খাস জমি ও বৃক্ষরোপণ থাকায় গ্রামবাসী বাধা দিয়েছে। একই কাজের আরেক অংশে ১৪০০ ফুট বাউন্ডারির কাজ ইফতি পেয়েছে, যা এখনো চলমান। আমরা চারজন মিলে এ কাজের পার্টনার। মূলত কাজ নিয়েই বিরোধ সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা