সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময়
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ AM

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০৮:০১:৩৭ PM

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময়

ছবি: নিজস্ব


আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় জগন্নাথপুর পৌরশহরের হেলিপেডস্থ দলীয় কার্যালয়ে  জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের উন্নয়ন নিয়ে হাফেজ শেখ মুশতাক আহমদ বলেন, সাংবাদিকরা পারেন সমাজের আসল চিত্র তুলে ধরতে। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে জগন্নাথপুর- শান্তিগঞ্জ সত্যিকারের উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। দুই উপজেলার রাস্তা-ঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। তাই পিছিয়ে পড়া সুনামগঞ্জ- ৩ আসনকে সামনে এগিয়ে আনতে হবে।

তিনি বলেন, আগামীতে এ আসন থেকে নির্বাচিত হলে রাস্তা- ঘাট, ও স্বাস্থ্যখাতে উন্নয়নসহ শিক্ষার উন্নয়ন করবো । স্থানীয়ভাবে ভোকেশনাল কোর্স চালু করা হবে। এছাড়া ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। যাতে আগামীতে এ আসনের যুবক-যুবতীরা কাজে লাগতে পারে। এভাবে এ আসনে দক্ষ জনশক্তি গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন-  খেলাফত মজলিসের জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জামিলুল হক আমিনী, সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক, পৌর সভাপতি মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারি আমিনুল হক, উপজেলা যুব মজলিসের সহ সভাপতি মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ