জগন্নাথপুরে পলাতক আ*সামি গ্রে*প্তার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

জগন্নাথপুরে পলাতক আ*সামি গ্রে*প্তার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ০১:০৪:১২ অপরাহ্ন

জগন্নাথপুরে পলাতক আ*সামি গ্রে*প্তার


সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিকনির্দেশনায় থানার এসআই মো. আল-আমিনের নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহাসহ একদল পুলিশ বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইকুল ইসলাম ওরফে সাইফুল ইসলামকে কাতিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।

জৈন্তা বার্তা/আরআর