জগন্নাথপুরে সেলাই মেশিন বিতরণ ও সভা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১২ AM

জগন্নাথপুরে সেলাই মেশিন বিতরণ ও সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ০২:৩৪:৫১ PM

জগন্নাথপুরে সেলাই মেশিন বিতরণ ও সভা


সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের আয়োজনে পৌর এলাকার হবিবনগরস্থ রিসোর্স সেন্টারে এই সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দাল মিয়ার সভাপতিত্বে ও প্রধান প্রশিক্ষক রাশিদ আহমেদ চৌধুরী মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুঞা, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান রফিক মিয়া, বর্তমান ভাইস চেয়ারম্যান সালমান খালেদ চৌধুরী, ট্রাস্টি এম এ সাত্তার, সুজাতুর রেজা, সাবেক ট্রেজারার আব্দুল সাহিদ (শহীদ), ইসলামী ব্যাংক জগন্নাথপুর আঞ্চলিক শাখার ব্যবস্থাপক শেখ ওয়ালী উল্লাহ ও জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই।

এ ছাড়া বক্তব্য দেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থী নাঈমা বেগম ও মারুফা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের রিসোর্স সেন্টারের শিক্ষার্থী মাহিন আহমেদ। পবিত্র গীতা পাঠ করেন বর্ষা নাথ।

পরে রিসোর্স সেন্টারের সেলাই প্রশিক্ষণার্থীদের মধ্যে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: