জগন্নাথপুরে জয়নাল আবেদীনের মতবিনিময়
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ AM

জগন্নাথপুরে জয়নাল আবেদীনের মতবিনিময়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০২:১৬:৩১ PM

জগন্নাথপুরে জয়নাল আবেদীনের মতবিনিময়


সুনামগঞ্জের জগন্নাথপুরে আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী প্রবাসী কমিউনিটি নেতা মাওলানা জয়নাল আবেদীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর পৌরসভার ১২ নম্বর সার্কেল (১ ও ২নং ওয়ার্ড) অর্থাৎ ইশাকপুর, লুদুরপুর ও ইনাতনগরবাসীর আয়োজনে মাওলানা জয়নাল আবেদীণের সমর্থনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ভবের বাজারে মো. আবদাল মিয়ার সভাপতিত্বে ও মাওলানা মো. হাসমত উল্লাহ খাণের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন মো. আলা মিয়া, আবুল হোসেন ইরা মিয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল খলিল, ডা. আছকির খান, শিক্ষাবিদ আব্দুল তাহিদ, বশির উদ্দীন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সুরঞ্জিত কুমার সেন, ক্রীড়াবিদ শাহ মাহফুজুল করিম, রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আব্দুল হক, আব্দুল মতিন, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. জিতু মিয়া, সাবেক ছাত্রনেতা আজমল খান, সাবেক কৃতী ফুটবলার আব্দুল আলী, সমাজসেবক লায়েক মিয়া, মাওলানা মো. আবু তাহের, সালিশ ব্যক্তিত্ব সিদ্দিক আহমেদ, তরুণ সমাজসেবক নাজিম উদ্দীন, ক্রীড়া সংগঠক ও ফুটবলার জিলু মিয়া, সমাজসেবক ফজর আলী ও প্রভাষক জাহিদ হাসান।

মাওলানা মো. মতছির আলীর পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য দেন সাংবাদিক আব্দুল কাহার। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা