ছাতকে ছাত্রলীগ নেতার খোঁজে পুলিশের অভিযান
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ PM

ছাতকে ছাত্রলীগ নেতার খোঁজে পুলিশের অভিযান

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০৮:০৫:৩৪ PM

ছাতকে ছাত্রলীগ নেতার খোঁজে পুলিশের অভিযান


সুনামগঞ্জের ছাতকে এক ছাত্রলীগ নেতার খোঁজে তার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ছৈলা (ইনাম) গ্রামে পুলিশ অভিযান চালায়। তবে এসময় ছাত্রলীগ নেতা অনুরঞ্জন সরকারকে বাড়িতে পাওয়া যায়নি।
অনুরঞ্জন সরকারের বড় ভাই মনোরঞ্জন সরকার বলেন, ‘বৃহস্পতিবার পুলিশ অনুরঞ্জনের খোঁজে আসে। এসময় আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক ছিলেন না। পুলিশ তাকে না পেয়ে প্রতিবেশী লোকজনের সাথে কথা বলে চলে যায়।’ তিনি বলেন, ‘আমার ভাই সৎ ও পরিচ্ছন্ন রাজনীতি করেছে। সে কখনো কারো ক্ষতি করেনি।’  
স্থানীয় ইউপি সদস্য মকদ্দুছ আলী পুলিশের অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অনুরঞ্জন ছাত্রলীগ করলেও আমার জানা মতো সে এলাকার কারো ক্ষতি করেনি। বরং তার মাধ্যমে এলাকার উন্নয়ন কাজ হয়েছে।’
জানা যায়, অনুরঞ্জন সরকার সিলেট মদন মোহন কলেজ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নেতাকর্মীদের মতো তিনিও আত্মগোপন করেন। এদিকে, সরকার পতনের পর পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। এরই মধ্যে ছৈলা (চকবিরাম) গ্রামের যুবলীগ নেতা মাহবুবুর রহমান ও দিলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের মধ্যে দিলোয়ার আদালত থেকে ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন।  
তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, অনুরঞ্জন ইতোমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুখলেছুর রহমান আকন্দ বলেন, ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধ ও লুটপাটের সাথে জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। অভিযানে বেশকিছু অপরাধীকে গ্রেপ্তারও করা হয়েছে।


ছাতক প্রতিনিধি



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক