জগন্নাথপুরে কলেজ ছাত্রদলের উদ্যোগে ভর্তি সহায়তা পেল অর্ধশতাধিক শিক্ষার্থী
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৮ AM

জগন্নাথপুরে কলেজ ছাত্রদলের উদ্যোগে ভর্তি সহায়তা পেল অর্ধশতাধিক শিক্ষার্থী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ০৭:৫৯:১৮ PM

জগন্নাথপুরে কলেজ ছাত্রদলের উদ্যোগে ভর্তি সহায়তা পেল অর্ধশতাধিক শিক্ষার্থী

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদল উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার( ১৪ সেপ্টেম্বর)  একাদশ শ্রেণিতে ভর্তির শেষ দিনে কলেজ ক্যাম্পাসে দরিদ্র পরিবারের অর্ধশতাধিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এতে কলেজ ছাত্রদলকে আর্থিক অনুদান দিয়েছেন যুক্তরাজ্যে বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা সুজাত ও যুক্তরাজ্য যুবদলের সহ সাংঘঠনিক সম্পাদক আলিফ মিয়া।

একাদশ শ্রেণিতে ভর্তির সহায়তা পেয়ে সুমাইয়া নামের এক শিক্ষার্থী বলেন, আমার বাবা একজন দিনমজুর। ভর্তির পুরো টাকা আমার বাবা যোগার করতে পারেননি। ছাত্রদলের ভাইয়ের যদি এ সাহায্য করতেন না; তাহলে হয়ত কলেজ আর পড়া হতো না।

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, নতুন রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে শুরু থেকে শিক্ষার্থীদের ফরম পূরন ও বিভিন্ন তথ্য দেওয়ার জন্য আমরা একটি ডেস্ক বসাই। সেই সময় দেখা যায়, অনেক অসহায় মেধাবী শিক্ষার্থী আর্থিক সমস্যার জন্য ভর্তি ফি প্রদান করতে পারছেন না। তাই কোনা শিক্ষার্থীর যেনও আর্থিক সংকটের জন্য পড়া-লেখা বন্ধ না হয়; সেজন্য আমরা উদ্যোগ নেই।

কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ বলেন, ছাত্রদল সবর্দা শিক্ষার্থীদের জন্য কাজ করে। আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের কলেজ ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি।

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদুল আলম বলেন, ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসনীয়। তাঁদের সকল ভালো কাজে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: