জগন্নাথপুরে এনসিসি ব্যাংক পিএলসির উদ্যাগে তারুণ্য উৎসব অনুষ্ঠিত
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ AM

জগন্নাথপুরে এনসিসি ব্যাংক পিএলসির উদ্যাগে তারুণ্য উৎসব অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ০৭:০৩:০৩ PM

জগন্নাথপুরে এনসিসি ব্যাংক পিএলসির উদ্যাগে তারুণ্য উৎসব অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এনসিসি ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যাগে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে আর্থিক মুক্তি বয়সে নয় জ্ঞানে হয় শ্লোগানে অর্থনৈতিক মুক্তির পথে স্বাক্ষরতা কার্যক্রম অনুষ্ঠান সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে ব্যাংকের শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে শিক্ষক সাংবাদিক ব্যবসায়ী সমাজকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার সুধীজন অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ব্যাংকিংখাতের বিভিন্ন সুবিধা তুলে ধরে বক্তব্য দেন এনসিসি ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার ম্যানেজার মাহমুদুল হাসান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে এনসিসি ব্যাংকের সেবাসমুহ তুলে ধরে অনলাইন ব্যাংকিখাতে এনসিসি ব্যাংকের অ্যাপস উল্লেখযোগ্য  ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন। তিনি গ্রাহকদের এনসিসি ব্যাংকের অনলাইন নানা সুযোগ সুবিধার সেবা তুলে ধরে তা গ্রহণের দাবি জানান। এসময় এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজার রনি কুমার দাশ,জিবি ইনচার্জ বিমল দে, শাখা কর্মকর্তা মনিরুল ইসলাম,ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে,সমাজকর্মী আবদুল মনাফ,সাংবাদিক অমিত দেব,হুমায়ুন কবির ব্যবসায়ী রিপন গোপ,শিক্ষার্থী পূর্বা দে সহ বিভিন্ন শ্রেণিপেশার সুধীজনও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা