জগন্নাথপুরে বৃদ্ধের লা*শ উ দ্ধা র
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:২১ AM

জগন্নাথপুরে বৃদ্ধের লা*শ উ দ্ধা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ১২:১৪:১৬ AM

জগন্নাথপুরে বৃদ্ধের লা*শ উ দ্ধা র

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার বাদাউড়া থেকে হরমন দাস ( ৬৫ ) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে বাদাউড়া গ্রামের হরমন দাস নিজ ঘরের সাথে থাকা টিনসেট বাথরুমের বাঁশের মাড়ইল(ধর্না)র সঙ্গে শাড়ি কাপড়ের ডোরার রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তাঁর স্ত্রী চিৎকার দিলে আশপাশ লোকজন ছুটে এসে জগন্নাথপুর থানা পুলিশ কে খবর দিলে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।

হরমন দাসের স্ত্রী অর্চনা রানী দাস জানান, তাঁর স্বামী বেশকিছু দিন ধরে অসুস্থ। স্বামীকে ঘরে রেখে তিনি কাপড় কাচার জন্য বাড়ির পাশে পুকুর ঘাটে যান। সেখান থেকে ফিরে এসে ঘরে না দেখে বাথরুমে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?