সুনামগঞ্জে দু’পক্ষের সং ঘ র্ষ, নি হ ত ১
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫৭ PM

সুনামগঞ্জে দু’পক্ষের সং ঘ র্ষ, নি হ ত ১

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ০৫:০৭:১০ PM

সুনামগঞ্জে দু’পক্ষের সং ঘ র্ষ, নি হ ত ১

পতীকী ছবি


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে লক্ষীপুরে এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ওসি তদন্ত মো. জয়নাল হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর ইউনিয়নের সদস্য কামরুল ও আব্দুল মতিনের লোকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত ১২ আগস্ট দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। পরবর্তীতে সেটা দুই পক্ষ মিলে সমঝোতা করে। এর জেরে আজ আবারও দুপুরে ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে কামরুল গ্রুপের সেজাউল ইসলাম নামের একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় এবং গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি