সংগৃহিত
সুনামগন্জের তাহিরপুরে এডিএইচ-জার্মানির আথিক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন হাওর অঞ্চলের প্রাকৃতিক দূযোর্গ সহনশীলতা (হারপি) প্রকল্পের আওতায় তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের হাজি ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ে যুব নেতৃত্বাধীন দূযোর্গ ব্যবস্থাপনা দলের সদস্যদের এক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বোধবার দুপুরে হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণে গুরুত্বপুর্ন আলোচনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাহিরপুর এর প্রসেনজিত বিশ্বাস, প্রশিক্ষণ সঞ্চালক হিসেবে ছিলেন তাসলিমা আক্তার, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার(সিবিও), ঢাকা আহ্ছানিয়া মিশন। এছাড়াও ঢাকা আহ্ছানিয়া মিশন এর প্রজেক্ট অফিসার মোঃ আলমগীর হোসেন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন বিশ্বাস প্রমূখ
বক্তারা বলেন, যুব নেতৃত্বাধিন প্রশিক্ষণের উদ্দেশ্য হলো-দূযোর্গ ব্যবস্থাপনায় যুব নেতৃত্বকে উৎসাহিত করা, বাংলাদেশের দূর্গম এলাকায় যুবদের একত্রিত করা, দূযোর্গ ব্যবস্থাপনায় যুবদের সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগের ঝুকিতে থাকা সবচেয়ে ঝুকিপুর্ণ পরিবারগুলি উপর নজরদারীর জন্য মোবাইল সফটওয়্যার ব্যবহার এবং ডিজিটাল তথ্য আপডেট করা, দুর্যোগের সময় সরকারের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে ঝুকিপুর্ণ এলাকা এবং পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে গুরুত্বপুর্ণ ভ’মিকা পালন করা, স্থানিয় সরকার এবং সংশ্লিষ্টদের সাথে সমন্বয় সাধন করে কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ঝুকি মোকাবেলার পদক্ষেপের জন্য তাদের ভুমিকা জোরদার ও একটি স্বীকৃত কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা। প্রশিক্ষণে Standing order on Disaster (SoD) তে উল্লেখিত দূর্যোগ ব্যবস্থাপনায় করনীয় ও দায়দ্বায়িত্ব সম্পর্কে যুবদের ধারনা দেওয়া হয়।
জৈন্তাবার্তা / সুলতানা




