ফুটবল খেলাকে কেন্দ্র করে জাউয়া বাজার ডিগ্রি কলেজে সং ঘ র্ষ, আ হ ত ১৫
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ AM

ফুটবল খেলাকে কেন্দ্র করে জাউয়া বাজার ডিগ্রি কলেজে সং ঘ র্ষ, আ হ ত ১৫

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ০৬:১২:০৯ PM

ফুটবল খেলাকে কেন্দ্র করে জাউয়া বাজার ডিগ্রি কলেজে সং ঘ র্ষ, আ হ ত ১৫

ছবি:নিজস্ব


আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে জাউয়াবাজার কলেজ মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  পাইগাঁও স্কুল ও খরিদিচর আলীম মাদ্রাসার মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার শেষ সময়ে পাইগাঁও স্কুল পরাজিত হলে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এতে খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।আহতদের উদ্ধার  করে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সংঘর্ষের সময় শিক্ষার্থীরা কক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাঁচসহ ব্যাপক ভাঙচুর চালায়।সংঘর্ষের ঘটনায় কলেজে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হযরত আলী সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলাকে কেন্দ্র করে জাউয়া বাজার কলেজ মাঠে খরিদিচর মাদ্রাসা ছাত্র এবং পাইগাও স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা