সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ AM

সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ০৪:৪১:৩২ PM

সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের  ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


ছাতকের সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম  অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর)  দুপুরে কলেজের হলরুমে এক অনাড়ম্বর  অনুষ্ঠানের মধ্যদিয়ে  নবীন  শিক্ষার্থীদের বরণ করে নেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের  অধ্যক্ষ নাসির উদ্দীন'র সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের  প্রভাষক নাজিম উদ্দিন শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুমিন, পৌরনীতি বিভাগের প্রভাষক এম সিতাব আলী , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক মাসুদ রানা প্রমুখ।

নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শৃঙ্খলা ও নিয়মানুবর্তীর মাধ্যমে একজন শিক্ষার্থী শিক্ষাজীবনে সফলতা নিয়ে আসে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ।তাই উচ্চ শিক্ষা অর্জনে অনুশীলন ও অধ্যাবসায়ের প্রতি গুরুত্ব দিতে নবাগত শিক্ষার্থীদের প্রতি আহ্বান করেন বক্তারা।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতি  বিভাগের প্রভাষক রুহুল আমিন, আইসিটি বিভাগের প্রভাষক ফজলুল হক তোফায়েল , সিনিয়র শিক্ষক মাওলানা একেএম মহিউদ্দিন , তপন চন্দ্র দাস, জমির উদ্দিন প্রমুখ। নবাগত ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন শিউলি আক্তার। দ্বাদশ শ্রেণির ছাত্র সায়মা আক্তার, নাঈম আহমেদ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নাঈম আহমেদ। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা