জগন্নাথপুরে জমে উঠেছে দুর্গাপূজার শেষ মুহুর্তের কেনাকাটা
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৪ PM

জগন্নাথপুরে জমে উঠেছে দুর্গাপূজার শেষ মুহুর্তের কেনাকাটা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০৬:৫৭:৩২ PM

জগন্নাথপুরে জমে উঠেছে দুর্গাপূজার শেষ মুহুর্তের কেনাকাটা

ছবি:নিজস্ব


শারদীয় দুর্গোৎসব বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আনন্দোৎসব। পূজাকে ঘিরে উৎসবের আবেশ শুধু মণ্ডপে বা আরাধনায় সীমাবদ্ধ থাকে না, বরং ছড়িয়ে পড়ে বাজার-হাট ও পোশাকের দোকানগুলোতেও।পূজার আগমনী সুর বাজতেই নতুন পোশাক কেনার ধুম পড়ে যায়, আর এই আনন্দে রঙিন হয়ে ওঠে সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার দুর্গাপূজার শেষ মুহুর্তের কেনাকাটা। এখন ক্রেতাদের কেনাকাটায় মুখর শহরের অভিজাত বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতের অস্থায়ী দোকান পর্যন্ত এখন জমজমাট কেনাবেচা চলছে। পূজাকে ঘিরে বাজারগুলোতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার ( ২৪ সেপ্টেম্বর) সরেজমিনে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অভিজাত বিপণী বিতানগুলো ঘুরে দেখা যায়, পোশাক, জুতা, কসমেটিকস, ইমিটেশনের গয়না ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ক্রেতাদের ভিড় লেগেই আছে। বিপণিবিতানের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও ছিল নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের চোখে পড়ার মতো ভিড়।ক্রেতাদের মধ্যে নারী, শিশু, তরুণ-তরুণীর উপস্থিতি সবচেয়ে বেশি।

তারা জানান, শেষ সময়ে ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বিক্রি বেড়েছে কয়েকগুণ।

জগন্নাথপুর ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের  সৈয়দপুর থেকে শপিং করতে আসা শিলা জানান, “দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতিবছরই পরিবারের সবার জন্য নতুন পোশাক ও উপহার কিনে থাকি এবারও পরিবারের সবাইকে নিয়ে মার্কেটে এসেছি।

কেনাকাটা করতে আসা গোরার গাও সজিব নামের এক ক্রেতা জানান, 'পূজাকে ঘিরে তার রয়েছে বিশেষ উচ্ছ্বাস। শেষ মুহূর্তের ভিড় আর হুড়োহুড়ি এড়াতেই এখনই কেনাকাটা সেরে নিচ্ছি। আসলে পূজার আনন্দ কেবল মন্ডপে ঘুরাঘুরিতে সীমাবদ্ধ নয়,কেনাকাটার মধ্যেও থাকে উৎসবের আসল রঙ। এ মুহূর্তে বাজারে ভিড় তুলনামূলক কম, তাই স্বাচ্ছন্দ্যে পছন্দমতো জিনিস কেনা যাচ্ছে। তবে কয়েকদিন পর যখন মানুষের ঢল নামবে, তখন এভাবে নিশ্চিন্তে কেনাকাটা করা আর সম্ভব হবে না।অন্যদিকে শহরের স্বর্ণলঙ্কারের দোকানগুলোতেও বিক্রি বাড়ছে সমানতালে। নারীরা পোশাকের সঙ্গে মিলিয়ে কিনছেন চুড়ি, মালা, আংটি, গলার হার ও প্রসাধনী সামগ্রী।

মোজাফফর মার্কেট পৌর পয়েন্ট কার্নিভাল, ষ্টার প্লাস, স্পোর্টস এন্ড ফ্যাশন ওয়াল্ড মালিক সঞ্জয় কুমার দাস   জানান, সঠিক মূল্যে ভাল পণ্য ক্রেতার হাতে তুলে দেয়াই আমাদের মূল উদ্দেশ্য, পোশাকের দাম নাগালের মধ্যে হওয়ায় বেচাবিক্রি বেশ ভালো হচ্ছে।

ঘোষ শপিং সেন্টারের ‘আসল ঝলক ফ্যাশন' প্রোপ্রাইটর শ্যামল গোপ জানান, 'এবার ক্রেতাদের চাহিদা মাথায় রেখে দেশি-বিদেশি বিভিন্ন ডিজাইনের শাড়ি, কামিজ, কুর্তি,থ্রি-পিছ জামা,বিভিন্ন ধরনের থানকাপড় ও নারীদের জন্য জামদানী সহ বিভিন্ন ধরনেরবেনারশী সফট্ কাতান, তসর, বিভিন্ন ধরণের সিল্ক শাড়ি, জর্জেট শাড়ি, হাফসিল্ক, দুপিয়ান শাড়ি এবং দেশি তাঁতের শাড়িও এনেছি। আজ ক্রেতা সমাগম অনেক বেশি। বিক্রিও ভালো হচ্ছে। আশা করছি, এ বছর ব্যবসা বেশ সফল হবে।শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এভাবেই প্রাণ ফিরে পেয়েছে জগন্নাথপুরের বিপনী বিতানগুলো। ব্যবসায়ীরা যেমন বিক্রি বাড়াই সন্তুষ্ট, তেমনি ক্রেতারাও খুঁজে পাচ্ছেন উৎসবের আনন্দের এক অনন্য রূপ।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মবর্কা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, “শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে উদযাপনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামন্ডপ, বিপণিবিতান ও জনসমাগমস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। আমরা চাই, পূজা ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর বিশৃঙ্খলার কোন ঘটনা যেন না ঘটে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে জগন্নাথপুর  শহরের মার্কেট ও বিপণিবিতানগুলোতে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ নজরদারি রয়েছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর। পূজার সময় যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে কেনাকাটা ও উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি