দেশে আর কোন নির্বাচনে আ'ও'য়া'মী'লী'গ কর‍তে পারবে না: সুনামগঞ্জে সারজিস
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৫ PM

দেশে আর কোন নির্বাচনে আ'ও'য়া'মী'লী'গ কর‍তে পারবে না: সুনামগঞ্জে সারজিস

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০৭:২৬:৫৯ PM

দেশে আর কোন নির্বাচনে আ'ও'য়া'মী'লী'গ কর‍তে পারবে না: সুনামগঞ্জে সারজিস

ছবি: নিজস্ব


জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি নির্বাচনের পক্ষে। তবে এর আগে মৌলিক সংস্কার,বিচার ও গণপরিষদের মাধ্যমে নির্বাচন চেয়েছি।দেশে এত বড় গণহত্যা হলো, বাহিনীর একজন লোক হাজার মানুষকে খুন করলো। মস্তিস্কে গুলি করে খুন করার পর উল্লাস করতো। আমরা তাদের দৃশ্যমান বিচার দেখতে চাই। বিশেষ করে ফ্যাসিবাদি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ২০/৩০ জন কালপিটের বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত শুধুমাত্র নির্বাচন চেয়ে গনঅভ্যুত্থানকে পেছনে ফেলে দেশের মানুষ ভালোভাবে নেবেন না।

ভারতীয় আধিপত্যবাদের অধিনে আর কোন নির্বাচন হবে না জানিয়ে তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই ভারতের আশির্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না৷ এবং বাংলাদেশে আর কোন নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণ কর‍তে পারবে না।

আজ বুধবার ( ২৪ সেপ্টেম্বর ) বিকেল ৩ টায় সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা চাই নির্বাচন হোক। তবে সেটা জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। এবং গণপরিষদ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা এসে সংবিধান সংশোধন করুক।

নিউইয়র্ক প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেয়াটা অনন্তর্বতী সরকারেরই দুর্বলতা বলে তিনি আরও বলেন, বিদেশের মাটিতে আখতার হোসেনকে হেনস্তা করা হয়েছে। তাসনীম জারা, ফখরুল ইসলাম আলমগীরের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। বিদেশের এই সফর সুন্দরভাবে সাজানো হয়নি।একই প্রটোকলে সবাইকে নেয়া উচিত ছিল।এটি সরকারের দুর্বলতা। পররাষ্ট্রমন্ত্রনালয়ের গাফিলতি আছে এখানে। এরা আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত। সরকার চাইলে এসবের বিচার করতে পারে।

এনসিপি ও গণপরিষদ বিষয়ে বলেন, গণপরিষদ কোটা বিরোধী আন্দোলন থেকে বেরিয়ে আসা একটি সংগঠন। আমাদের চিন্তা ও আদর্শ একই।তাদের সাথে জোটের বিষয়ে আলোচনা চলছে। এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা আশা করি সম্মানজনক সিদ্ধান্তে পৌছতে পারব।

শাপলা প্রতীক নিয়ে সারজিস আলম বলেন, এনসিপি সব নিয়ম মেনে  নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছি। প্রতীক হিসেবে শাপলা চেয়েছি। হঠাৎ করে নির্বাচন কমিশন বলছেন নির্বাচন কমিশনের তালিকায় শাপলা প্রতিক নেই। যেহেতু শাপলা একটা প্রতীক নয়, প্রতীকের একটা অংশ। সেখানে ধানের শীষ আছে, তারকা আছে। সামগ্রিকভাবে প্রতীকের একটা অংশ যদি অন্যান্য রাজনৈতিক দল পায় তাহলে এনসিপিকেও দিতে হবে। আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হলে রাজপথে নামতে বাধ্য হবো।

এ মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক এহতেশাম হক, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সদস্য সচিব ও অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাস, জেলা এনসিপির যুগ্ম আহবায়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি