দুবাইয়ের সড়কে প্রা*ণ গেল জগন্নাথপুরের তরুণের
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ AM

দুবাইয়ের সড়কে প্রা*ণ গেল জগন্নাথপুরের তরুণের

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ০১:৫২:০৭ PM

দুবাইয়ের সড়কে প্রা*ণ গেল জগন্নাথপুরের তরুণের

প্রতীকী ছবি


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পুরান আলাগদী গ্রামের দ্বীপক চক্রবর্তী (৩০) নামের এক তরুণ। তিনি ওই গ্রামের জীবন কৃষ্ণ চক্রবর্তীর ছেলে।

পরিবারে সুদিন আনার আশায়, সবার মুখে হাসি ফোটানোর স্বপ্ন বুকে নিয়ে প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন দ্বীপক। স্বপ্ন ছিল পরিবারে স্বচ্ছলতা আনার। কিন্তু সেই স্বপ্নপূরণের আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি চলে গেলেন না ফেরার দেশে।

পরিবারের লোকজন জানান, চার বছর আগে পরিবারের ভাগ্যফেরাতে প্রবাসী হন দ্বীপক চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এলাকায় রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ব্যবসায়ী দিলীপ চক্রবর্তী জানান, তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সুদিনের জন্য প্রবাসে গিয়ে এমন মৃত্যুতে তারা বাকরুদ্ধ। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজুমউদ্দীন বলেন, দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো তরুণের মৃত্যুর খবরে আমরাও শোকাহত।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, পরিবারে সুদিন আনার স্বপ্ন বুকে নিয়ে প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন ওই তরুণ। তার মৃত্যুর খবরে আমরা শোকাহত।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা