জগন্নাথপুরের সা'ম্প্র'দা'য়ি'ক সম্প্রীতি বজায় রাখতে জাতীয়তাবাদী পরিবার ব*দ্ধপরিকর
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২২ PM

কয়ছর এম আহমেদ

জগন্নাথপুরের সা'ম্প্র'দা'য়ি'ক সম্প্রীতি বজায় রাখতে জাতীয়তাবাদী পরিবার ব*দ্ধপরিকর

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ১১:০৮:২২ PM

জগন্নাথপুরের সা'ম্প্র'দা'য়ি'ক সম্প্রীতি বজায় রাখতে জাতীয়তাবাদী পরিবার ব*দ্ধপরিকর

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেছেন, সুনামগঞ্জের  জগন্নাথপুরের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা ছোটবেলা থেকে হিন্দু মুসলিম একসঙ্গে সৌহার্দ্য সম্পর্ক বজায় রেখে  চলছি। আগামীতেও আমরা এ সম্পর্ক অটুট রাখতে চাই। তিনি বলেন, আমরা এখানে ভোট চাইতে আসিনি একটি রাজনৈতিক দলের দায়িত্ব থেকে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব নিবিঘ্নে করতে জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা সারাদেশে কেন্দ্রীয় নির্দেশনায় মাঠে তৎপর থাকবে। জগন্নাথপুরের ৩৭টি পূজা মন্ডপে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে।

তিনি আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জগন্নাথপুর উপজেলা কেন্দ্রীয় মন্দিরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন এর সভাপতিত্বে ও কমিউনিটি যুবনেতা  শশী কান্ত গোপের পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার, জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন,উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবহান,জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু,যুগ্ম আহ্বায়ক তকবুর মিয়া,বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আছকির আলী,জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাশিম ডালিম,সনাতন ধর্মালম্বী যুবনেতা অনন্ত পাল প্রমুখ সভায় উপজেলা সদর কেন্দ্রীয় পূজা মন্ডপের সভাপতি (জগন্নাথ জিউর আখড়া) বিভাষ দে সহ উপজেলারসবকটি পূজা মন্ডপের দায়িত্বশীলরা বিএনপি নেতাকর্মীদের শারদীয় দুর্গা উৎসবে আমন্ত্রণ জানান।

সভায় জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা সৈয়দ মুসাব্বির আহমেদ,আবু লেইছ,পৌর বিএনপি নেতা দিলু মিয়া,ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাছিম আহমেদ রুহেল,বিএনপি নেতা হাবিল মিয়া,আনহার মিয়া,৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বারিক মিয়াসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি