জগন্নাথপুরে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৫ PM

জগন্নাথপুরে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ০২:৩৯:৪৬ PM

জগন্নাথপুরে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন


মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে রক্তদান সোসাইটি, সিলেট। সুনামগঞ্জের জগন্নাথপুর শাখার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো তাদের নবম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। তিনটি ধাপে সম্পন্ন হওয়া এই কর্মসূচিতে মোট ৪৫০ জন মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তৃতীয় ধাপ ১৪নং গণেশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এর আগে ক্যাম্পেইনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয় এরালিয়া বাজার উচ্চবিদ্যালয়ে ও দ্বিতীয় ধাপে আবু বকর সিদ্দিকী দাখিল মাদ্রাসায়। এরালিয়া বাজার উচ্চবিদ্যালয়ে এই মহৎ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবা নন্দন কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্য ডা. মনির উদ্দিন।

এ ছাড়াও ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রক্তদান সোসাইটি সিলেটের স্থায়ী কমিটির সদস্য মাওলানা ক্বারী মো. ইজাদ মিয়া ও মাওলানা আহবাবুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক ইমন আহমেদ ও খাইরুল ইসলাম, সদস্য সাদিয়া আক্তার ও সাদিক আহমেদ, জগন্নাথপুর শাখার সভাপতি ইকবাল হুসেন জায়েদ এবং সাধারণ সম্পাদক মাহিব আসলাম।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর রক্তদান সংস্থার সাবেক রক্ত বিষয়ক সম্পাদক মুহি উদ্দীন, মুক্ত সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইসমাঈল আলী মিজু ও সদস্য ইউনুস আহমেদ, ব্লাড ডোনার সোসাইটি সিলেটের সভাপতি মামুন হুসেন, স্বপ্নকুঁড়ি ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা আমিনুর রহমান এবং আস্থা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাদিকুর রহমান।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন এরালিয়া বাজার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান, সাইকুল ইসলাম, মাওলানা নাজমুল ইসলাম, বিকাশ সরকারসহ আরও অনেকে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো এলাকার যুবকদের রক্তদানের মতো মহৎ কাজে উৎসাহিত করা এবং অসহায় রোগীদের পাশে দাঁড়ানো। তারা ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজন করার আশা ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি