সী মা ন্ত বর্তী মণ্ডপে থাকবে বি জি বি র কঠোর নিরাপত্তা-অধিনায়ক ৫২ বি জি বি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ AM

সী মা ন্ত বর্তী মণ্ডপে থাকবে বি জি বি র কঠোর নিরাপত্তা-অধিনায়ক ৫২ বি জি বি

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ০৪:৩৭:৪৫ PM

সী মা ন্ত বর্তী মণ্ডপে থাকবে বি জি বি র কঠোর নিরাপত্তা-অধিনায়ক ৫২ বি জি বি

ছবি:নিজস্ব


আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে  বিজিবি। বড়লেখা, জুড়ী ও বিয়ানী বাজারের সীমান্তবর্তী এলাকার ৫৫ টি পূজা মণ্ডপে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে নানান পদক্ষেপ গ্রহণ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২-বিজিবি)।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগান দূর্গাপূজা মন্ডপ ও মন্দির পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, আনছার ও সাধারণ ভক্তদের সাথে মতবিনিময়কালে পূজায় নিরাপত্তা নিশ্চিন্ত করতে বিজিবির নানান পদক্ষেপ গ্রহণের কথা জানান। এসময় তিনি ব্যাটালিয়নের পক্ষ থেকে পূজা উদাপন কমিটির নেতৃবৃন্দের হাতে শারদীয় শুভেচ্ছা স্বরূপ মিষ্টির প্যাকেট তোলে দেন।অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী এসময় বলেন, সীমান্ত থেকে ৮ কিলোমিটার পর্যন্ত এলাকায় বর্ডারগার্ড অব বাংলাদেশ প্রত্যক্ষভাবে কাজ করে। শুধু পূজা সম্পৃক্ত বিষয়গুলোই নয়, সাধারণ জনগণের অন্যান্য যে কোনো ধরণের সমস্যায় ওতপ্লোতভাবে বিজিবি জড়িত থাকে। দূর্গাপূজা উপলক্ষ্যে ৫২ বিজিবির পক্ষ থেকে ব্যাটালিয়নের আওতাধীন তিনিটি উপজেলার বিয়ানীবাজারের গজুকাটা থেকে শুরু করে জুড়ীর রাজকি পর্যন্ত টোটাল ১৫টি বিওপি আছে। নিরাপত্তায় ব্যাটালিয়ন হেড কোয়ার্টার ছাড়াও টোটাল ৯টা টহল, ৯টা প্লাটুন বিজিবি এই এলাকায় মোতায়েন থাকবে। এই এলাকায় পূজা রিলেটেড যেকোনো রকমের টহল দেওয়া, নিরাপত্তা দেওয়া, পূজা কমিটিকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। পূজা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত বিজিবির এই কার্যক্রম ও নজরদারি চলমান থাকবে। এছাড়াও পূজা উপলক্ষ্যে বিজিবি একটি মনিটরিং সেল করতেছে। এই মনিটরিং সেলে যেকোনো সময় যেকোনো ধরণের সমস্যা, যেকোন ইস্যু, হুমকির আশংকা, কোনো অঘটন ঘটলে তৎক্ষণাৎ তা জানাতে পারবেন। দ্রæততম সময়ের মধ্যে বিজিবির নিকটস্থ টহল দল সর্বোচ্চ সাপোর্ট দিতে প্রস্তুত থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘœ ও আনন্দঘন পরিবেশে দূর্গোৎসব পালনের জন্য অন্যান্য বাহিনীর সাথে প্রয়োজনীয় সবধরণের ব্যবস্থা নিয়েছে বিজিবি। 

এসময় উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মাহফুজুর রহমান, থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেন,  মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি রাধেশ্যাম রিকমুন, সাধারণ সম্পাদক স্বপন চাষা, সাংগঠনিক সম্পাদক অজিত রবিদাস, গণমাধ্যকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।  ৫২ বিজিবি (বিয়ানীবাজার) অধিনায়ক আরো জানান, ব্যাটালিয়নের আওতাধীন বিয়ানীবাজার, বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্তবর্তী ৫৫টি ও ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের দুই কিলোমিটার অভ্যন্তরের ৩টি সহ সর্বমোট ৫৮টি পূজামন্ডপের নিরপত্তায় প্রত্যক্ষভাবে নিয়োজিত থাকবে বিজিবি। এছাড়াও অন্যান্য প্রতিটি মন্ডপের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সাথে একসাথে মাঠে তৎপর থাকবে বিজিবি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী