রাষ্ট্র মেরামতে ৩১ দফার কাজে সবাই এগিয়ে আসতে হবে : মাহবুবুর রহমান
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩২ AM

রাষ্ট্র মেরামতে ৩১ দফার কাজে সবাই এগিয়ে আসতে হবে : মাহবুবুর রহমান

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ০৭:৪৫:১৬ PM

রাষ্ট্র মেরামতে ৩১ দফার কাজে সবাই এগিয়ে আসতে হবে : মাহবুবুর রহমান

ছবি: নিজস্ব


কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, রাস্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকলশ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল- জুলুমের স্বীকার হয়েছেন তবুও আপোষ করেন নি। দেশনেত্রীর আপসহীন নীতি আমাদের প্রেরণা জোগায়। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার গড়া দল বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে চমক দেখিয়ে বিএনপি সরকার গঠন করবে।

শুক্রবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাম তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ কালে তিনি এ কথা বলেন। মাহবুবুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি।

মাহবুবুর রহমান বলেন, বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের জনগণ। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য , নূরে আলম ফরাজী,আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মিয়া, সদস্য জালাল উদ্দীন ফারুকী, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মোঃ লিয়াকত,এমদাদুর রহমান হিরন, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম , কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী