৫ দফা অবিলম্বে বাস্তবায়ন করুন: শাহীনূর পাশা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩২ AM

৫ দফা অবিলম্বে বাস্তবায়ন করুন: শাহীনূর পাশা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ০৬:৫৭:৪৮ PM

৫ দফা অবিলম্বে বাস্তবায়ন করুন: শাহীনূর পাশা

ছবি:নিজস্ব


বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, বাংলাদেশ আজ চরম সংকটকাল অতিক্রম করছে। প্রতিশ্রুত সংস্কারের কোন কাঙ্খিত অগ্রগতি নেই। পতিত স্বৈরাচারের বিচার দৃশ্যমান  হয়নি, জুলাই -আগষ্ট বিপ্লবে হাজারো  ছাত্র জনতার রক্তস্নাত দেশের স্বাধীনতা আজ ক্রান্তিলগ্নে। দুঃখের সাথে বলতে হয় ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গঠিত সরকারের বিরুদ্ধে আজ আমাদেরকে ৫ দফাদাবি নিয়ে রাজপথে নামতে হচ্ছে। অবিলম্বে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫দফা বাস্তবায়ন করুন। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত ৫দফা বাস্তবায়নের দাবিতে শনিবার বিকেল (২৭ সেপ্টেম্বর) জগন্নাথপুর পৌর পয়েন্টে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এর পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, সাবেক সহ সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মুফতি আকমল হুসাইন, মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, মাওলানা উমর ফারুক, জগন্নাথপুর পৌর শাখার আহবায়ক মাওলানা রিয়াজ উদ্দিন রাজু, উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ,মাওলানা মাসরুর আহমদ খান, মাওলানা সুহেল আমীন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস জগন্নাথপুর উপজেলা সেক্রেটারি ওলিউর রহমান চান মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, সহ সাংগঠনিক সম্পাদক হা.মাওলানা মাহফুজুল আলম শামরান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সংগঠন বিভাগ সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি হাফিজ শায়খ আহমদ মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস চিলাউরা হলদিপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, আশারকান্দী ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী