জগন্নাথপুরে সবজির দাম বেড়ে দ্বিগুণ,বি পা কে সাধারণ মানুষ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩১ AM

জগন্নাথপুরে সবজির দাম বেড়ে দ্বিগুণ,বি পা কে সাধারণ মানুষ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ১২:০০:৩৩ AM

জগন্নাথপুরে সবজির দাম বেড়ে দ্বিগুণ,বি পা কে সাধারণ মানুষ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজারে সবজির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।জগন্নাথপুর বাজারের ক্রেতারা জানান, সবজি কিনতে তারা অতিরিক্ত খরচ করতে বাধ্য হচ্ছেন।  দোলাল আহমদ নামের এক ক্রেতা বলেন, ‘শেষ কবে এত বেশি দামে সবজি কিনেছি মনে নেই। কেজিতে ১০০ টাকার নিচে কোনো সবজি পাইনি।

শনিবার  (২৭ সেপ্টেম্বর  ) সকালে জগন্নাথপুর বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতাদের অনেকেই উচ্চমূল্যের কারণে সবজি কেনা কমিয়ে দিয়েছেন, কেউ কেউ আবার খালি হাতে বাড়ি ফিরছেন।

গৃহিণী  বৃষ্টি রানী জানান, সীমিত আয়ের সংসারে সবজির বাড়তি দাম সামলানো কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আগের তুলনায় কম কিনছি। তবে একেবারে না কিনলেও রান্না চলবে না, তাই অল্প অল্প করে নিচ্ছি।

বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে।

জগন্নাথপুরে আল্লাহর ভরসা সবজি আড়ৎ বিক্রেতা শেখ জাকির হোসেন, মো: আতাউর রহমান,রহমানিয় সবজির দোকান বিক্রেতা মোহাম্মদ আলিউর রহনান বলেন, এখন কম উৎপাদনের মৌসুম। অতিবৃষ্টিতে অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে। তাই বাজারে সবজি কম, দাম বেশি।

বর্তমানে বাজারে আলু, বই কচু ও কাঁচা পেঁপে ছাড়া অন্য কোনো সবজি ৮০ টাকার নিচে নেই। বরবটি, বেগুন, চিচিঙ্গা, ঝিঙা, কাঁকরোলসহ বিভিন্ন সবজির দাম ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত উঠেছে। কাঁচামরিচের দামও রেকর্ড পরিমাণে বেড়েছে; যেখানে আগে প্রতি কেজি ১৫০-১৬০ টাকায় বিক্রি হতো, এখন তা ২০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির সঙ্গে বাড়ছে ডিম ও মুরগির দামও। এক মাস আগে যেখানে ডজনপ্রতি ডিম ১২০-১২৫ টাকায় পাওয়া যেত, এখন তা ১৫০-১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০-১৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগের তুলনায় ১০-২০ টাকা বেশি। সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০-৩২০ টাকায়।

জগন্নাথপুর বাজারের তাজ উল্লাহ সবজি ভাণ্ডারের আড়তদার সেলন ভাণ্ডারী বলেন,তবে শীত মৌসুমের স্থানীয় সবজি বাজারে এলে দাম নেমে আসবে।

কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি,।ক্রেতাদের সচেতনতা ও প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

জগন্নাথপুরে নদীরপাড় রোড পাইকারি সবজি ব্যবসায়ী লিজা সবজী ভান্ডার প্রোঃ মোঃ লিটন মিয়া বলেন, টানা বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। আমরা বাহিরের বাজার থেকে বেশি দামে কিনছি, তাই বাজারে বেশি দামে বিক্রি করছি। এছাড়াও গাড়ি ভাড়া বেশি হওয়ায় বেশী দামে বিক্রি করতে হচ্ছে।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন জানান, সবজির উৎপাদনকেন্দ্র থেকে বিক্রয়কেন্দ্রের দূরত্ব কমাতে হবে। তাহলে বাড়তি পরিবহন ব্যয় ক্রেতার ওপরে পড়বে না, কৃষক দাম পাবেন। আগামীতে এমন অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী