বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ AM

বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ০৯:১৬:২০ PM

বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ

ছবি: নিজস্ব


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের দুই শত দরিদ্র্য চা শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিউ সমনবাগ চা বাগান এলাকার মোকাম ডিভিশনে দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সুজিত কানুর উদ্যোগে এই শাড়ী বিতরণ করাহয়।

এসময় নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মোঃ শাহিদ নেওয়াজ,সাবেক ইউপি সদস্য অকিল বাক্তি, নিউ সমনবাগ চা বাগানের কর্মচারি বাবু ভদ্রি প্রসাদ উপাধ্যায়, মোকাম ডিভিশনের কর্মচারি মোঃ কামাল হোসেন, মোঃ শহিদুল ইসলাম, চা শ্রমিকদের মাঝে গোবিন্দ কুর্মি, শিব চাষা,অভি বাউরি, মানিক নায়ক, মাখন তাঁতি, ও চা শ্রমিক নেত্রী জানকি গড়াইত প্রমূখ ছিলেন।

চা শ্রমিকরা বলেন, ইউপি সদস্যের উদ্যোগে পূজায় নতুন কাপড় পেলাম। আমরা খুশি হইছি, আমরা তার জন্য প্রাণভরে আশীর্বাদ করছি।

বাগানের ব্যবস্থাপক মোঃ শাহিদ নেওয়াজ বলেন,সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবসময় সুবিধাবঞ্চিত। তাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগানের নিম্ন আয়ের শ্রমিকদের পাশে যে উদ্যোগ নিয়ে ইউপি সদস্য সুজিত কানু দাড়িয়েছেন তার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। নতুন পোষাক হাতে পেয়ে আনন্দের হাসি নিয়ে ঘরে ফিরছে  চা বাগানের শ্রমিকরা।

ইউপি সদস্য সুজিত কানু বলেন, আমি চেস্টা করি প্রতি বছর আমার চা শ্রমিক মা বোনদের মুখে হাসি ফুটাতে। এবার দুর্গা পুজায় সামর্থ অনুযায়ী মোকাম ডিভিশনে শাড়ি বিতরণ করেছি,যাতে তার একটু হলেও আনন্দ পায়। চেষ্টা করব কালি পুজায় সমনবাগ চা শ্রমিক মা বোনদের মাঝে শাড়ি উপহার দিতে। আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার