শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গীতা বিতরণ ও আলোচনা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গীতা বিতরণ ও আলোচনা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ০৭:২৩:০৫ অপরাহ্ন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গীতা বিতরণ ও আলোচনা

ছবি:নিজস্ব


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজার পূজা মন্ডপের উদ্যাগে শিশু-কিশোরদের মধ্যে গীতা বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে বিল্বষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পরে পূজা কমিটির উদ্যাগে  গীতা বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। পূজা মন্ডপ কমিটির সভাপতি প্রবীর রায় এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক ভূবেশ করের পরিচালনায় মন্ডপ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক বিজন কুমার দেব,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সদস্য আশুতোষ দাস,পৌর শাখার সদস্য সচিব দ্বিপক কুমার দেব,শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  সাংবাদিক অমিত দেব,রসুলগঞ্জ বাজার পূজা মন্ডপ কমিটির উপদেষ্টা   নিরেন দাশ,স্থানীয় রেস্টুরেন্ট মন্ডপ কমিটির সাংগঠনিক  সম্পাদক নিপেন্দ্র কর,কোষাধ্যক্ষ লিটন কর,সহ কোষাধ্যক্ষ উৎফল দাস,আপ্যায়ন সম্পাদক সুভাষ কর,সহ আপ্যায়ন সম্পাদক নয়ন দাস,সদস্য উজ্জ্বল দাস প্রমুখ সভায় শিশু কিশোরদের মধ্যে ৪০টি গীতাবিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা