জুড়ীতে পূজামণ্ডপ পরিদর্শনে বি*জিবি'র সেক্টর কমান্ডার
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ AM

জুড়ীতে পূজামণ্ডপ পরিদর্শনে বি*জিবি'র সেক্টর কমান্ডার

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ১২:৫১:৫৩ PM

জুড়ীতে পূজামণ্ডপ পরিদর্শনে বি*জিবি'র সেক্টর কমান্ডার


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল-উস-সামাদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের রত্না চা-বাগান পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় জনসচেতনতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামসহ অনেকে।

পরিদর্শনকালে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বিজিবি'র সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল-উস-সামাদ বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব। বছরব্যাপী বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসবের জন্য অপেক্ষা করে থাকেন। আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি। দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি পুলিশ, আনসার, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিজিবির পক্ষথেকে নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি থাকবে না। বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিজিবির এ সেক্টর কমান্ডার। এসময় তিনি পূজা উদযাপন কমিটির হাতে শারদীয় শুভেচ্ছা উপহার তুলে দেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী