ছাতকে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার বাহিনীর উপ-মহাপরিচালক
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩১ AM

ছাতকে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার বাহিনীর উপ-মহাপরিচালক

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ০২:০১:১৪ PM

ছাতকে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার বাহিনীর উপ-মহাপরিচালক


সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান।

সোমবার বিকেলে তিনি শহরের রেলওয়ে কলোনিস্থ মহামায়া পূজামণ্ডপ, শিববাড়ি পূজামণ্ডপ ও কালিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল কাদির।

উপ-মহাপরিচালক জিয়াউল হাসান মণ্ডপ কমিটির নেতাদের কাছে জানতে চান, পূজা উপলক্ষে কোনো সমস্যা বা নিরাপত্তা বিষয়ক আশঙ্কা আছে কি না। জবাবে নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে।

জিয়াউল হাসান বলেন, শারদীয় দুর্গাপূজা হচ্ছে সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। সবাই মিলেমিশে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করলেই প্রকৃত অর্থে এর সার্থকতা আসবে।

সুনামগঞ্জ জেলায় এ বছর মোট ৪২৬টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন প্রায় ২ হাজার ৬৫২ জন আনসার ভিডিপি সদস্য। সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

উপ-মহাপরিচালক জিয়াউল হাসান দায়িত্বশীলতার সঙ্গে ডিউটি পালনের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী