পূজা মণ্ডপ পরিদর্শনে বড়লেখা প্রেসক্লাব
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ AM

পূজা মণ্ডপ পরিদর্শনে বড়লেখা প্রেসক্লাব

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ১০:৫১:২১ PM

পূজা মণ্ডপ পরিদর্শনে বড়লেখা প্রেসক্লাব

ছবি: নিজস্ব


সনাতন ধর্মালম্বীদের সর্বোচ্চ শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিকবৃন্দ।  

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড়লেখা পৌরশহরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সাংবাদিকরা।

পরিদর্শন শেষে প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, এবছর দুর্গাপূজায় সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এপর্যন্ত যতটি মন্ডপে গিয়েছি সকলেই

আইন শৃংঙ্খলা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আশা করি এ বছরও শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নেই উদযাপিত হবে।

এসময় প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম,সহ-সভাপতি খলিলুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরিফ, প্রসক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ মস্তফা উদ্দিন, সদস্য রুম্মান আহমদ প্রমূখ ছিলেন। 

উল্লেখ্য, শারদীয় দূর্গোৎসব এবার বড়লেখা উপজেলায় ১৩২টি সার্বজনীন ও ১৩টি ব্যক্তিগত পূজামন্ডপে অনুষ্টিত হচ্ছে। এসব মণ্ডপে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী