জগন্নাথপুরে বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ AM

জগন্নাথপুরে বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৫ ০৫:১৮:১৮ PM

জগন্নাথপুরে বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়  দুর্গা পূজা। রীতি অনুযায়ী বিজয়া দশমীতে বির্জন দেওয়া হয় দুর্গা দেবীকে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দশমীর সকাল থেকেই মান্ডপে মান্ডপে বেজে ওঠে বিদায় বিষাদের করুণ সুর। এবার জগন্নাথপুর উপজেলায় ৩৭টি মান্ডপ সার্বজনীন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলার ৩৭টি পূজা মান্ডপ থেকে পৃথকভাবে দুপুর থেকেই শুরু হয় বিসর্জন। রানীগঞ্জ ইউনিয়ন জগন্নাথ আখড়া থেকে দুপুর ১২ টায়  কুশিয়ারা কুশিয়ারা নদীর খেয়াঘাটে দুর্গাদেবীকে বিসর্জন দেওয়া হয়। হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্যে ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।

এছাড়াও উপজেলার  নলজুর ও বরাঙ্গ নদীত সহ বিভিন্ন নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা হয়। এবার শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করায় পূজা আয়োজক কমিটি সন্তুষ্টি প্রকাশ করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা