ঐক্যবদ্ধ বি এন পি জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ AM

কলিম উদ্দিন আহমেদ মিলন

ঐক্যবদ্ধ বি এন পি জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ১১:২৩:২৬ PM

ঐক্যবদ্ধ বি এন পি জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে

ছবি: নিজস্ব


দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ও উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে আজ শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ছাতকের মড়ল কমিউনিটি সেন্টারে মতবিনিময় করছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক,সাবেক এমপি সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আমরা সবাই দোয়ারাবাজার ও ছাতকে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।আগামী জাতীয় সংসদ নির্বাচনে 

দোয়ারাবাজার ও ছাতকে ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করবো। কোন ধরনের শংকা-ভীতি আমাদের মধ্যে নেই আমরা সর্বাত্মক ভাবে নির্বাচন করতে প্রস্তুতি নিয়েছি। এ ক্ষেত্রে অনেক বাধা- বিপত্তি আসতে পারে 

তা আমরা মোকাবেলা করেই সকলের সহযোগিতায় কাঙ্খিত লক্ষে পৌঁছাব।আমাদের মধ্যে দিধা দ্বন্ধ থাকতে পারে এসব আমাদেরকে ভুলে যেতে হবে। বিজয় আমাদের সু-নিশ্চিত। আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক চেয়ারম্যান মো. শামছুল হক নমু,দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু, যুগ্ম আহবায়ক মো. এখলাছুর তালুকদার,যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ,ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী আব্দুল বারী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা