জগন্নাথপুরে মাদকের প্রতিকার ও ভয়াবহতা রোধে জনসচেতনতার লক্ষে বিশাল মানববন্ধন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ AM

জগন্নাথপুরে মাদকের প্রতিকার ও ভয়াবহতা রোধে জনসচেতনতার লক্ষে বিশাল মানববন্ধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ০৩:৫৯:৪৫ PM

জগন্নাথপুরে মাদকের প্রতিকার ও ভয়াবহতা রোধে জনসচেতনতার লক্ষে বিশাল মানববন্ধন

ছবি:নিজস্ব


মাদকের প্রতিকার ও ভয়াবহতা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জগন্নাথপুর এর সচেতন নাগরিক সমাজ জগন্নাথপুর এর ব্যানারে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদকের প্রতিকার ও ভয়াবহতা রোধে জনসচেতনতা তৈরী করতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর আয়োজনে শনিবার (৪ অক্টোবর) বিকাল ৩টা  জগন্নাথপুর পৌর পয়েন্টে তরুণ সমাজ সেবক মোঃ লিমন ভূঁইয়ার সভাপতিত্বে ও তরুণ সমাজ সেবক জুয়েল আহমদ এর পরিচালনায় বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সদস্য এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, বিশিষ্ট সমাজ সেবক শিবলী সাদিক ও বাংলাদেশ খেলাফত মজলিস মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা