ছাতকের বাগবাড়ি মহল্লায় ইউএনও’র হ'স্ত'ক্ষেপের প্র তি বা দ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ AM

ছাতকের বাগবাড়ি মহল্লায় ইউএনও’র হ'স্ত'ক্ষেপের প্র তি বা দ

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ০৯:২৭:২৬ PM

ছাতকের বাগবাড়ি মহল্লায় ইউএনও’র হ'স্ত'ক্ষেপের প্র তি বা দ

ছবি: নিজস্ব


ছাতক উপজেলার বাগবাড়ি গ্রামের একটি পারিবারিক জমি নিয়ে দ্বন্দ্ব মীমাংসার লক্ষ্যে বসা পঞ্চায়েত সালিশ কার্যক্রমে প্রশাসনিক হস্তক্ষেপ করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম-এর বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

প্রতিবাদকারীরা জানান, পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয়ভাবে দীর্ঘদিনের একটি জমি বিরোধ সমাধানের চেষ্টা চলছিল। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে তারা নিজেদের মৌলিক বিচারের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন।

এলাকাবাসীর ঐক্যবদ্ধ বৈঠকে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি, পরিচালনা করেন মাসুম আহমেদ বক্তব্য রাখেন মুরব্বি হাজী ফজলু মিয়া চৌধুরী,সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন,জসিম উদ্দীন সালমান,মেহেদী হাসান সোনা মিয়া, রাজু আহমেদ, শিক্ষক দুলন তরফদার,রজত দেবনাথ,

এ সময় বক্তারা বলেন, মীর আমান নিজেকে সমন্বয়ক পরিচয়ে পরিচিত করে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে নিজের বাড়িতে ব্যক্তিগত টিউবওয়েল বসিয়েছেন। 

এছাড়াও তিনি ছাতক উপজেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ব্যক্তিগত ও প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করেন এবং গভীর রাতেও থানায় অবস্থান করেন, যা প্রশাসনিক শৃঙ্খলার জন্য উদ্বেগজনক বলে এলাকাবাসী মত প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে গিয়েছি। আইনের মধ্যে যেটা করণীয়, আমরা সেটাই করব।

এলাকাবাসী প্রশাসনের নিরপেক্ষতা বজায় রেখে বিষয়টির সুষ্ঠু সমাধান দাবি করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন মাস্টার সোনাফর আলী ছালিক মিয়া চৌধুরী রুকন হাজী বুরহান উদ্দিন,চান মিয়া চৌধুরী সুলতান মিয়া,সনি ,আব্দুল্লাহ সহ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা