ছাতকে ধর্মীয় অনুষ্ঠানে বাধা ভাঙচুর মারধর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ AM

ছাতকে ধর্মীয় অনুষ্ঠানে বাধা ভাঙচুর মারধর

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ১১:২১:৩৫ PM

ছাতকে ধর্মীয় অনুষ্ঠানে বাধা ভাঙচুর মারধর

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে বাধা প্রদান, বাড়িতে ভাঙচুর, লুটপাট ও লোকজনকে মারধর করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকালে উপজেলার ছৈলা (ইনাম) গ্রামে এ ঘটনা ঘটে।  
জানা যায়, গ্রামের মহেশ সরকারের বাড়িতে সকাল থেকে গীতাপাঠ ও হরিনাম সংকীর্তন চলছিল। বিকেল ৪টার দিকে স্থানীয় বিএনপি নেতা রাহেল আহমদ ও নেছার আহমদ এবং জামায়াত নেতা রাহাত আহমদ ও ছৈলা মসজিদের ইমাম শামসুল ইসলাম, মাওলানা আবুল খয়েরসহ একদল লোক সেখানে গিয়ে অনুষ্ঠান বন্ধ করতে বলে। এ নিয়ে বাড়ির লোকজনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অনুষ্ঠানে বাধাদানকারীরা মহেশ সরকারের বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা মহেশ সরকারের নাতি হিরক চন্দ্র সরকারকে মারধরও করে। হামলায় আহত হিরককে পরে ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
মহেশ সরকার জানান, সকালে বাড়িতে গীতাপাঠ ও হরিনাম সংকীর্তন শুরু হয়। বিকেলে একদল উশৃঙ্খল লোক এসে অনুষ্ঠানে বাধা দেয়। একপর্যায়ে তারা বাড়িতে ভাঙচুর ও লুটপাট এবং মারধর শুরু করে। 
এব্যাপ্যারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুখলেছুর রহমান আকন্দ বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা