আদর্শ পেশার নাম শিক্ষকতা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ AM

আদর্শ পেশার নাম শিক্ষকতা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৪:৪৩:৫২ PM

আদর্শ পেশার নাম শিক্ষকতা

ফাইল ফটো


মহান, সম্মানজনক ও আদর্শ পেশার নাম শিক্ষকতা।একজন দায়িত্ব সচেতন শিক্ষকের কী যে সম্মান তা আমি অনুভব করি। গর্ববোধ করি এই মহান পেশায় নিজেকে সম্পৃক্ত করার সৌভাগ্য হওয়ায়। 

শিক্ষক দিবস উপলক্ষে সম্মানিত শিক্ষকবৃন্দকে শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর।জাতির চালিকাশক্তি, আলোকবর্তিকা।শিক্ষক শিক্ষার্থীকে জ্ঞান, সমাজকে আলো, দেশকে এনে দেন সমৃদ্ধি।শিক্ষক হচ্ছেন সেই প্রদীপ যে প্রদীপ অসংখ্য প্রদীপকে প্রজ্জ্বলিত করে।শিক্ষক হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি অন্য সন্তানের সফলতা দেখে আনন্দ পান।বাবা-মায়ের পরে শিক্ষকগণই হচ্ছেন একমাত্র  নিঃস্বার্থ গুনীজন, যারা চান তাদের শিক্ষার্থীগণ তাদের চেয়েও বেশি সফলতা অর্জন করুক।

আমাদের মহানবী হযরত মোহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক।একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন করে বলার কিছু নেই।তিনি যে পড়ুয়াকে শেখাবেন, তাই নয়। তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয় বারংবার একজন ভাল মানুষ হতে শেখাবেন।আমাদের শিক্ষকগণ সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে বেঁচে থাকুক।আমাদের সত্যিকার শিক্ষকেরা থাকুক দুধে-ভাতে, বাঁচুক সম্মানে।শিক্ষক দিবস সফল হোক।আলোকিত মানুষ হওয়ার তাগিদ বুনে দেওয়া সব শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসে  জানাই অকৃত্রিম শুভেচ্ছা।একজন শিক্ষক হিসেবে আমি যেন আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।সবার দোয়া কামনা করি। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা