কুলাউড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ’র মানববন্ধন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ AM

কুলাউড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ’র মানববন্ধন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ১১:০৬:০১ PM

কুলাউড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ’র মানববন্ধন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ’র আয়োজনে পৌর শহরের উত্তরবাজারে ইসলামী ব্যাংকের সামনে সোমবার (৬ অক্টোবর) সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুলাউড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী মো: শেলুর রহমানের সভাপতিত্বে ও দিদার হোসেনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি ঐক্যজোটের নেতা মাওলানা আছলাম হোসেন রহমানী। এসময় আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, ব্যবসায়ী আবুল কাশেম আজাদ, এম এ জলিল, ছাব্বির আহমদ, চাকরি প্রত্যাশী নিজাম উদ্দীন ও জাফরান আহমদ। এসময় উপস্থিত ছিলেন খন্দকার আব্দুস সোবহান, কাজী জসিম উদ্দিন মামুন, দন্ত চিকিৎসক মবশ্বির আলী তালুকদার, খেলাফত মজলিস নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ, আমজাদ হোসাইন, চাকরি প্রত্যাশী ফয়সাল আহমদ, আবু বক্কর মোহাম্মদ সিপন, সাইফুল ইসলামসহ অনেকেই।


উপস্থিত নেতৃবৃন্দরা দাবি জানান, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাই করতে হবে। এছাড়া ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে এবং লুট করা টাকা ফেরত দিতে হবে।#


জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা