জাউয়া সাহিত্যিক পাড়াকে মা*দকমুক্ত ঘোষণা, কমিটি গঠন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ AM

জাউয়া সাহিত্যিক পাড়াকে মা*দকমুক্ত ঘোষণা, কমিটি গঠন

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০২:৩৯:১৪ PM

জাউয়া সাহিত্যিক পাড়াকে মা*দকমুক্ত ঘোষণা, কমিটি গঠন


সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া সাহিত্যিক পাড়াকে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছে স্থানীয় সচেতন যুবসমাজ। সোমবার (৬ অক্টোবর) রাত ৯টায় এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় গঠিত হয় ২১ সদস্যবিশিষ্ট একটি মাদকবিরোধী কমিটি।

সচেতন যুবসমাজের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আছলম আলী এবং সঞ্চালনায় ছিলেন মাহমুদ আলী। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়— এলাকায় কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

সভায় বক্তব্য দেন আসক আলী, মুক্তার আলী, কমর উদ্দিন, কদ্দুস মিয়া, রুহুল আমিন, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন (সাধারণ সম্পাদক, ব্যবসায়ী কমিটি), শামিম আহমদ (সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী সমিতি) এবং শুয়েব আহমদ (কোষাধ্যক্ষ, ব্যবসায়ী সমিতি)।

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একজন মাদকসেবী বা কারবারির কারণে একটি পরিবার, এমনকি গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অভিশাপ থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, তরুণদের খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তবেই গড়ে উঠবে মাদকমুক্ত প্রজন্ম।

সভা শেষে আনুষ্ঠানিকভাবে জাউয়া সাহিত্যিক পাড়াকে "মাদকমুক্ত এলাকা" হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, এলাকাবাসীর মাঝে মাদকবিরোধী সচেতনতা ছড়াতে নিয়মিত প্রচার, সভা ও সামাজিক কার্যক্রম চলমান থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা