বাংলার মাটিতে কোনোভাবেই স্বৈরাচারী শক্তিকে আশ্রয় দেওয়া হবে না: মিলন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৮ PM

বাংলার মাটিতে কোনোভাবেই স্বৈরাচারী শক্তিকে আশ্রয় দেওয়া হবে না: মিলন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৯:২৩:১৪ PM

বাংলার মাটিতে কোনোভাবেই স্বৈরাচারী শক্তিকে আশ্রয় দেওয়া হবে না:  মিলন

ছবি: নিজস্ব


বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ৩ বারের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন বলেছেন, বাংলার মাটিতে কোনোভাবেই স্বৈরাচারী শক্তিকে আশ্রয় দেওয়া হবে না। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন— এই দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা চায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠা।

ছাতক ও দোয়ারাবাজার উপজেলার জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আজ এই অঞ্চলের মানুষ ধানের শীষের পক্ষে এক হয়ে গেছে। তারা জানে, ধানের শীষই পারে জনগণের অধিকার ফিরিয়ে আনতে।”

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে বিএনপি ইতোমধ্যে ঘরে ঘরে লিফলেট বিতরণ করছে জানিয়ে মিলন বলেন, “আমরা জনগণের দোরগোড়ায় যাচ্ছি— তাদের জানাচ্ছি মুক্ত গণতন্ত্রের অঙ্গীকার। প্রতিটি মানুষ আজ পরিবর্তনের পথে দৃঢ় সংকল্পবদ্ধ।”তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল, জনগণের আশা ও বিশ্বাসের প্রতীক। তাই ভয় বা দমন-পীড়ন কোনো কিছুই আমাদের আন্দোলনকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত বিজয় হবে জনগণের— বিজয় হবে গণতন্ত্রের।”তিনি বলেন, এখন আর সাধারণ মানুষকে ‘বেহেশতের টিকিট’ দেখিয়ে বিভ্রান্ত করা যাবে না। যারা স্বপ্ন দেখিয়ে, ভয় দেখিয়ে কিংবা ধর্মীয় আবেগকে ব্যবহার করে জনগণকে হয়রানি করেছে, তাদের সেই সুযোগ শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, বেহেশতের টিকিট দেখিয়ে আর কাউকে ধানের শীষ থেকে দূরে রাখা সম্ভব নয়। জনগণ এখন সচেতন—তারা জানে কে সত্যের পক্ষে, কে প্রতারণার আশ্রয় নেয়। বিভিন্ন কৌশল ও মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে মানুষকে হেয়প্রতিপন্ন করার সময় শেষ। এখন দেশের মানুষ নিজেদের অধিকার ও অবস্থান সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন।

আজ বুধবার বিকা‌লে ছাতক দোয়ারাবাজার বিএনপির  ব‌্যানারে ৩১ দফা লিফ‌লেট বিতরন ও প্রচার মি‌ছি‌ল শে‌ষে পথ সভায় প্রধান অ‌থি‌তি হিসা‌বে কলিমউদ্দিন আহমদ মিলন এসব কথা ব‌লে‌ন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন,শামছুল হক নমু সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,  আব্দুর রহমান সাবেক সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপি, নজরুল ইসলাম সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, হাজী আব্দুল বারী সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, আলতাফুর রহমান খছরু বিএনপির আহ্বায়কদোয়ারাবাজার উপজেলা ,এখলাছুর তালুকদার যুগ্ম আহ্বায়ক দোয়ারাবাজার উপজেলা বিএনপি, হারুনুর রশিদ যুগ্ম আহ্বায়ক দোয়ারাবাজার উপজেলা বিএনপি, ফজলুল করিম বকুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক, (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ছাতক উপজেলা বিএনপি শাহ শফিকুল আলম মতি যুগ্ম আহ্বায়ক ছাতক উপজেলা বিএনপি,জসিম উদ্দিন- যুগ্ম আহ্বায়ক ছাতক পৌর বিএনপি ,কয়েছ আহমেদ আহ্বায়ক সদস্য ছাতক উপজেলা বিএনপি।  সভায় বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ