তাহিরপুরে মাদরাসা ছাত্রীকে ধ'র্ষ'ণে'র অ-ভি-যো-গ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

তাহিরপুরে মাদরাসা ছাত্রীকে ধ'র্ষ'ণে'র অ-ভি-যো-গ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৫ ১১:১৭:৪৭ অপরাহ্ন

তাহিরপুরে মাদরাসা ছাত্রীকে ধ'র্ষ'ণে'র অ-ভি-যো-গ

ছবি : সংগৃহীত


তাহিরপুরে টাকার প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে ১৬ বছরের এক কিশোরের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাণিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনার পরদিন বৃহস্পতিবার (৯ অক্টোবর) শিশুটির বাবা বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ।

তাহিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল এ তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন। 

মামলার সূত্রে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার মাণিগাঁও গ্রামের এক কিশোর প্রতিবেশী দরিদ্র শ্রমিকের মাদরাসা পড়ুয়া শিশুকন্যাকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। চিৎকার শুনে প্রতিবেশীরা শিশুকন্যাকে উদ্ধার করেন। পরে ওই শিশুকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার