জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ AM

জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১০/২০২৫ ০৪:১১:৪৮ PM

জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির প্রথম বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (১১ অক্টোবর) সকাল ১০টায় জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ এক পার্টি সেন্টারে এস আলম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী সাইফুল আলমের অর্থায়নে, “মাদক থেকে বিরত থাকি, সুস্থ সুশীল সমাজ গড়ি”— এ স্লোগানে বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন করা হয়।

ক্রীড়া অনুরাগী বিশিষ্ট ব্যবসায়ী আখলাকুর রহমান সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক জুয়েল হোসেনের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক সুজাদ আরিফ। অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল হক, জগন্নাথপুর খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আফজল হোসেন ফজর আলী, ক্রীড়াবিদ ও সমাজসেবক তকবুর মিয়া, জহিরুল ইসলাম লাল, ফারুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন ভূঁইয়া, একাডেমির প্রতিষ্ঠাতার বড় ভাই ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।এ সময় স্থানীয় ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন। পরে একাডেমির বছরপূর্তিতে নতুন জার্সি উন্মোচন করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা