সুনামগঞ্জে নৌকা থেকে পড়ে শিশু নি খোঁ জ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ AM

সুনামগঞ্জে নৌকা থেকে পড়ে শিশু নি খোঁ জ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৫ ১০:৪৮:০৩ PM

সুনামগঞ্জে নৌকা থেকে পড়ে শিশু নি খোঁ জ

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দিরাই উপজেলায় নৌকা থেকে পানিতে পড়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। আজ শনিবার সকালে দিকে দিরাই নৌকা ঘাট এলাকায়  চামটি নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া শিশুর বাড়ি শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের সিমের কান্দা গ্রামে। সে রকিবুল ইসলামের কন্যা সন্তান।

জানা গেছে, শিশুর মা সিলেট থেকে দিরাই এসে শাল্লা গামী নৌকায় উঠছিলেন। নৌকায় উঠার পর শিশুটির মা শিশুকে পাউরুটি খাবাচ্ছিলেন। নৌকার জানালা ঘেষে শিশুটি বসা ছিল। শিশুটির মা পানি আনতে সরে আসলে জানালা দিয়ে শিশুটি পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি  দল  ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালিয়েছে। এখন পর্যন্ত শিশুর সন্ধান পাওয়া যায় নি।  চামটি নদীতে স্রোত থাকায় শিশুর অবস্থান ঠিক করা কঠিন হয়ে পড়ছে বলে জানান ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ঘটনার খবর পেয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, `শিশুর মৃত্যটি হৃদয় বিদারক, নিখোঁজ শিশুটির উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।'

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা