জগন্নাথপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৩ PM

জগন্নাথপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ০৭:০৩:৩৪ PM

জগন্নাথপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আমীনের সভাপতিত্বে ও অফিস সহকারী সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, এলজিইডির প্রকৌশলী সোহরাব হোসেন, সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরুপ রায়, জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোর্শেদুল আলম, হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আগুর মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক গোবিন্দ দেব প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ