জগন্নাথপুরে সংবাদমাধ্যমের কার্যালয়ে চু*রি
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ AM

জগন্নাথপুরে সংবাদমাধ্যমের কার্যালয়ে চু*রি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৫ ০১:৫৬:৪১ PM

জগন্নাথপুরে সংবাদমাধ্যমের কার্যালয়ে চু*রি


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে পরিচালিত অনলাইন পোর্টাল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে জগন্নাথপুর উপজেলা পরিষদ সড়কের ইউএনও কার্যালয়ের পাশে এ চুরি সংঘটিত হয়।

এ ঘটনায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক জুয়েল আহমদ জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর হালদার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক সাংবাদিক আলী আহমদ জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা দেড়টার দিকে তিনি অফিসে গিয়ে দেখেন তালাবদ্ধ অফিসের সাঁটারে তালা নেই। তখন সাঁটার খুলে ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান অফিসে থাকা দুটি ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ লাইনের ওয়াইফাইয়ের রাউটারসহ বেশকিছু জরুরি কাজগপত্র অফিসে নেই।

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক অমিত দেব জানান, প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। উপজেলা পরিষদের পাশে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আশা করছি প্রশাসন দ্রুত আইনি ব্যবস্থা নেবে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
ওসমানী হাসপাতালে অ/নিয়ম-হ/য়রানির অ/ভিযোগে বি/ক্ষোভ
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন: চিফ প্রসিকিউটর
মাজার জিয়ারতে সিলেটে আসছেন রাষ্ট্রপতি
পোস্টার নি/ষিদ্ধ- এআই অ/পপ্রচারে কঠোর নি/ষেধাজ্ঞা