সবার সহযোগিতার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবো: ইসি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৮ PM

সবার সহযোগিতার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবো: ইসি

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৫ ০৭:৫৪:১১ PM

সবার সহযোগিতার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবো: ইসি

ছবি : সংগৃহীত


নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এ লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের সবাইকে হতে হবে প্রতিজ্ঞাবদ্ধ। ভালো নির্বাচন ছাড়া আমাদের সামনে কোনো দ্বিতীয় বিকল্প নেই। আমরা সবার সহযোগিতার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। শুক্রবার (১৭ অক্টোবর) তাহিরপুর উপজেলার বিভিন্ন দুর্গম ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলা উদ্দিন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত শাহা, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম এবং সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা তৃণমূল পর্যায়ে কী ধরনের সমস্যা থাকতে পারে, এলাকাভিত্তিক ভোটারদের কী কী সমস্যা দেখা দিতে পারে—সেগুলোই খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা মাঠে নেমেছি। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি কেন্দ্রে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে বিষয়গুলো আমরা সরেজমিনে যাচাই করছি।

তিনি আরও বলেন, “দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থার সমস্যা থাকলে প্রিজাইডিং অফিসারদের প্রয়োজন অনুযায়ী যানবাহন বরাদ্দ দেওয়া হবে। প্রধান উপদেষ্টা যখন থেকে ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন থেকেই আমরা পরিকল্পনা নিয়ে ধারাবাহিকভাবে সব প্রস্তুতি নিচ্ছি। এরই অংশ হিসেবে আমরা মাঠপর্যায়ে পরিদর্শনে নেমেছি। তাহিরপুর কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছি এবং পরবর্তীতে দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে পরিদর্শন করব।

এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নীতিমালায় শাপলা প্রতীকটি না থাকায় আমরা তা বরাদ্দ দিতে পারিনি বা দিতে পারছি না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার