জৈন্তাপুর কানাইঘাটে ১৯ লক্ষ টাকার ভা র তী য় অ বৈ ধ পণ্য আ ট ক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৯ PM

জৈন্তাপুর কানাইঘাটে ১৯ লক্ষ টাকার ভা র তী য় অ বৈ ধ পণ্য আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ০৪:৫৪:১৬ PM

জৈন্তাপুর কানাইঘাটে ১৯ লক্ষ টাকার ভা র তী য় অ বৈ ধ পণ্য আ ট ক

ছবি:নিজস্ব


 বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে জৈন্তাপুর ও কানাইঘাট  সীমান্ত এলাকায় প্রায় ১৯ লক্ষ টাকার ভারতীয় গরু, মহিষ ও বিভিন্ন প্রকার অবৈধ পণ্য আটক করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র পৃথক বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ৫টি, গরু ১টি ও কম্বল ৬টি আটক করা হয়। আটককৃত মালামালের সিজারমূল্য ১২ লাখ ১০ হাজার টাকা।অন্যদিকে একই তারিখে জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপি’র পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল ৭টি, চিনি ৫০০ কেজি, জিরা ২০ কেজি, সুপারি ২০০ কেজি এবং একটি সিএনজি অটোরিকশা আটক করে। এসব মালামালের সিজারমূল্য ৬ লাখ ৯০ হাজার টাকা।উভয় অভিযানে আটককৃত মালামালের মোট সিজারমূল্য ১৯ লাখ টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার