‘টাইফয়েড টিকা নিয়ে গু জ ব রটানো হচ্ছে’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ PM

‘টাইফয়েড টিকা নিয়ে গু জ ব রটানো হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১০/২০২৫ ১০:১৪:৪৮ PM

‘টাইফয়েড টিকা নিয়ে গু জ ব রটানো হচ্ছে’

ছবি: নিজস্ব


টাইফয়েড টিকা নিয়ে গুজব রটানো হচ্ছে। টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ক ডা. রাজেশ সিংহ।

তিনি বলেন, ‘‘শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দিতে গিয়ে কোনো গুজবে কান দেবেন না। সময়মত টাইফয়েড টিকা প্রদানে সচেতন নাগরিক হিসেবে সবাই সহযোগিতা করবেন বলে প্রত্যাশা।’’

সোমবার (২০ অক্টোবর) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় টাইফয়েড টিকা নিয়ে সাংবাদিকদের কর্মশালা শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘টিকা বিষয়ে অভিভাবকদের সচেতন করা ও টিকাদান প্রক্রিয়ার কোনো সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে তা কর্তৃপক্ষসহ সবার সামনে নিয়ে আসতে গণমাধ্যমকর্মীরা ভূমিকা রাখতে পারেন।’’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়ক) ডালিয়া ইয়াসমিন, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর