দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সং-ঘ-র্ষ: গু লি বি দ্ধ ১২
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ PM

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সং-ঘ-র্ষ: গু লি বি দ্ধ ১২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ০৮:১৫:৫১ PM

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সং-ঘ-র্ষ: গু লি বি দ্ধ ১২

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পিন্টু দাস।

আহতদের মধ্যে গুরুতর আহত বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫) ও কিশোর মাহিম (১৪)-কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার ইলিয়াস মিয়া ও বর্তমান মেম্বার মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজকের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পিন্টু দাস  বলেন, গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের মধ্যে গুরুতর অবস্থায়  জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উত্তম কুমার জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তাবার্তা / মনোয়ার