ছাতকে সরিষাপাড়া যুব সমাজ কল্যাণ সংস্থার কাউন্সিল সম্পন্ন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৬ PM

ছাতকে সরিষাপাড়া যুব সমাজ কল্যাণ সংস্থার কাউন্সিল সম্পন্ন

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ১২:৪৪:২৩ PM

ছাতকে সরিষাপাড়া যুব সমাজ কল্যাণ সংস্থার কাউন্সিল সম্পন্ন


সুনামগঞ্জের ছাতকে সরিষাপাড়া যুব সমাজ কল্যাণ সংস্থার ২০২৫-২০২৭ সেশনের কাউন্সিল শুক্রবার (২৪ অক্টোবর) রাতে সরিষাপাড়াস্থ হেলাল উদ্দিনের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিল অধিবেশনটিতে সভাপতিত্ব করেন সরিষাপাড়া গ্রামের বাসিন্দা মুহিবুর রহমান মহিম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ হাফিয মো. মাহবুব আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব ছিদ্দিকুর রহমান ছিদ্দিক। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি মো. আবুল খয়ের, সাবেক সহ-সভাপতি মো. শফিক মিয়া এবং সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি আব্দুস সামাদ, বশির উদ্দিন, ফয়জুর রহমান, তাজ আলী, আখলুছ মিয়া, গিয়াস উদ্দিন, আজিদ মিয়া, আলী হুসেন, আব্দুল আওয়াল, আসকর মিয়া, মখন মিয়া, কামাল মিয়া, আমীর উদ্দিন, আহাদুর রহমান, জালাল উদ্দিন আসমান, ইসলাম উদ্দিন, আকিল মিয়া, ইলিয়াস আলী, আব্দুল মন্নান, আমরুজ আলী, আনফর মিয়া প্রমুখ।

কাউন্সিলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে মো. ছাদিক মিয়াকে সভাপতি, মো. মাছুম পারভেজকে সাধারণ সম্পাদক এবং মো. কাওছার আহমদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ-সভাপতি ফখরুল ইসলাম, আনোয়ার হুসেন, আল আমিন, শামীম আহমদ ও জমিরুল ইসলাম; সহ-সাধারণ সম্পাদক ছায়েদ মিয়া ও রেদওয়ান আহমদ অপু; সহ-অর্থ সম্পাদক আল মাহমুদ; সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন;

সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ; শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন; ক্রীড়া সম্পাদক বদরুল আলম; প্রচার সম্পাদক রাশেদ আহমদ; সহ-প্রচার সম্পাদক কবির উদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক হেলাল উদ্দিন।

সদস্য হিসেবে রয়েছেন দিলদার মিয়া, জুবায়ের আহমদ, শফিকুল ইসলাম, জহিরুল হক, আলমগীর, জসীম, হাছান, হুছাইন, জাবের, দুলাল, বক্কর, বাছিত, সাকিল, ফয়সাল, মুজাম্মিল, আলী আকবর, জাহাঙ্গীর, ইসতেয়াক, রেজুয়ান ও কামিনুর রহমান।

কাউন্সিল শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ