ছাতক-দোয়ারার ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছে দিতে হবে : মিলন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৭ PM

ছাতক-দোয়ারার ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছে দিতে হবে : মিলন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ০৯:৩৫:৪৬ PM

ছাতক-দোয়ারার ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছে দিতে হবে : মিলন

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির মুক্তির সনদ ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট এবং ধানের শীষ প্রতীকের দাওয়াত ছাতক-দোয়ারাবাজারের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ছাতক উপজেলার ধারণ বাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আগে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়।

কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “আমরা ইতোমধ্যে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছি। কয়েক দিনের মধ্যেই ছাতক-দোয়ারাবাজারের প্রতিটি এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সাধারণ মানুষের কাছ থেকেও ব্যাপক সাড়া মিলছে, এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ এখন ধানের শীষ প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছেন। যারা নির্বাচন পেছানো বা পিআর পদ্ধতির দাবি করেন, তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন না। এখন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা অর্থহীন।”

আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিলন বলেন, “বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সতর্ক হতে হবে, নতুবা জনগণ তাদের ক্ষমা করবে না।”

সভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, ছাতক পৌর বিএনপির আহবায়ক সামসুর রহমান সামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ সফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, ওয়াদুদ মির্জাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী